পরীক্ষার প্রয়োজনে সম্প্রতি ডেটাবেস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে MySQL নিয়ে কাজ করতে হচ্ছে, ফলে উবুন্টুতে ইন্সটল দিতে হয়েছে MySQL সার্ভার। কিভাবে উবুন্টুতে ধাপে ধাপে এই ইন্সটলেশনের কাজটি করবেন ও MySQL ব্যবহার করবেন সেটি যথাসম্ভব সবার উপযোগী করে সহজ ভাষায় উপস্থাপন করাই আমার পোস্টের উদ্দেশ্য।
MySQL কি?
SQL (পূর্বনাম- Sequel) হচ্ছে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত আদর্শ রিলেশনাল ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। যার পূর্ণরুপ-Structured Query Language। আইবিএমের 'System R' প্রজেক্টের আওতায় এর জন্ম। পরবর্তীতে এটির ব্যবহার বেড়ে যাওয়ায় ANSI ও ISO এর যৌথ উদ্যোগে এর একটি স্ট্যান্ডার্ড ভার্সন SQL-86 রিলিজ হয়। বর্তমানে নানা ধাপ পেরিয়ে এর ভার্সন SQL-2008 চলছে।
আর, MySQL হচ্ছে একটি জনপ্রিয় RDBMS (Relational Database Management System) যেটি সার্ভার হিসাবে রান করে। সম্পূর্ণ C/C++ ল্যাঙ্গুয়েজে লিখিত এই MySQL যেটি ডেভেলপ করা হয়েছে ওরাকল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান MySQL AB কর্তৃক। বর্তমানে এর ভার্সন ৫.৫.x রয়েছে। এটির অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে এটি ওপেনসোর্স এবং মাল্টি-প্লাটফর্ম।
ডেটাবেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডেটাবেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান