উইন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উইন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১২ জুন, ২০১২

উইন্ডোজ ৮: আসছে ভবিষ্যতের অপারেটিং সিস্টেম [রিভিউ]

আজ আপনাদের সামনে এলাম প্রথমবারের মত উইন্ডোজ রিভিউ নিয়ে, ইতিমধ্যেই উইন্ডোজ ৭, ভিস্তা, এক্সপি ব্যবহার করে সবাই যে সংস্করণটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেটি হলো উইন্ডোজ ৮। আমার আজকের রিভিউটি এই উইন্ডোজ এইটের নানা দিক ও সুবিধা-অসুবিধা নিয়েই।

মাইক্রোসফট যখন প্রথম উইন্ডোজ এইটের রুপরেখা ঘোষনা করে তখন থেকেই বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের আলাপ-আলোচনার কেন্দ্রে চলে আসে এই উইন্ডোজ ৮। উইন্ডোজ সেভেনের নজরকাড়া সাফল্যের মাধ্যমে উইন্ডোজ ভিস্তার ব্যর্থতা অনেকটাই কাটিয়ে ওঠা মাইক্রোসফটের পরবর্তী এই অপারেটিং সিস্টেমটির দিকে স্বাভাবিক ভাবেই সবার আগ্রহ তৈরি হওয়া শুরু করে।
এরই ধারাবাহিকতায় মাইক্রোসফট উইন্ডোজে এইটের পরীক্ষামূলক বিভিন্ন সংস্করণ অবমুক্ত করা শুরু করে, নতুন নতুন ফিচার এবং ধারনা সমৃদ্ধ এই সংস্করণগুলো সবার টেস্ট করার সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোডের সুবিধাও দেয় মাইক্রোসফট। ফলে বিশ্বব্যাপী আগ্রহী ইউজাররা সহজেই উইন্ডোজ এইটের আসন্ন নানা ফিচারের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করে।

পুরো বিশ্ব যখন কাঁপছে উইন্ডোজ ৮ জ্বরে তখন পিছিয়ে নেই বাংলাদেশের উইন্ডোজ ব্যবহারকারী প্রযুক্তিপ্রেমীরাও, অনেকেই এসকল পরীক্ষামূলক সংস্করণ টেস্ট করা শুরু করে দেন।

১৪ সেপ্টেম্বর, ২০১১

Spotify: অসাধারন একটি অনলাইন মিউজিক সার্ভিস

গান শুনতে কার না ভালো লাগে? সঙ্গীতপিপাসু মানুষের নানাবিধ সঙ্গীতের চাহিদা মেটানোর একটি দারুন মাধ্যম হলো ইন্টারনেট। ওয়েবের জগতে ছড়িয়ে থাকা হাজারো সাইট থেকে অনেকেই পছন্দের গান ডাউনলোড করে শুনতে ভালোবাসেন, আবার অনেকে পছন্দ করেন অনলাইন মিউজিক সার্ভিস।
বিভিন্ন অনলাইন রেডিও, Grooveshark, Pandora সহ হাজারো অনলাইন মিউজিকের ভান্ডারের মাঝে সঙ্গীতপিপাসুদের জন্য আজ আমি নিয়ে এসেছি নতুন ধারার একটি মিউজিক সার্ভিস Spotify

১৫ জুন, ২০১১

ফেডোরায় সাম্বা সার্ভার কনফিগারেশন এবং ফাইল শেয়ারিং

প্রিয় পাঠক, আজ আবারো আপনাদের সামনে এলাম আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এটি সাম্বা-সার্ভার কনফিগার এবং এর মাধ্যমে লিনাক্স এবং উইন্ডোজ মেশিনের মধ্যে ফাইল শেয়ারিং বিষয়ক। অনেক বাসায় কিংবা অফিসে (যেখানে একাধিক কম্পিউটার রয়েছে এবং যেগুলো একই নেটওয়ার্কের আওতায়) অনেক কম্পিউটারে উইন্ডোজ এবং অনেক কম্পিউটারে লিনাক্স ইন্সটল্ড থাকে, লিনাক্স থেকে লিনাক্স মেশিনে ফাইল শেয়ারিংয়ের জন্য বিশেষ কোন মেকানিজম দরকার না হলেও লিনাক্স থেকে উইন্ডোজ মেশিনে ফাইল শেয়ারিংয়ের জন্য সাম্বা-সার্ভার ব্যবহার করা হয়ে থাকে। আসুন প্রথমেই দেখি সাম্বা কি-


সাম্বা হচ্ছে SMB/CIFS Networking Protocol এর একটি ফ্রি সফটওয়্যার ইম্পলিমেন্টেশেন যেটি এন্ড্রু ট্রিগেল কর্তৃক উদ্ভাবিত। এর মাধ্যমে উইন্ডোজ ক্লায়েন্টের সাথে ফাইল ও প্রিন্টার শেয়ারিং করা যায় এবং এর মাধ্যমে উইন্ডোজ সার্ভার ডোমেইনে সহজেই কাজ করা যায়। বেশিরভাগ লিনাক্স/ইউনিক্স-লাইক সিস্টেমেই এটি কাজ করে। এমনকি এটি এপলের ম্যাক অপারেটিং সিস্টেমেও সমান কার্যকর। আজকাল বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রোতেই উইন্ডোজ মেশিনের সাথে ফাইল ও প্রিন্টার শেয়ারিংয়ের সুবিধার্থে এটি দেওয়া হয়ে থাকে। সাম্বা নামটি এসেছে SMB (Server Message Block) থেকে যেটি মাইক্রোসফট উইন্ডোজের নেটওয়ার্ক ফাইল সিস্টেমের একটি প্রটোকল। সাম্বা ওপেনসোর্স এবং GNU GPL লাইসেন্সের আওতায় রিলিজকৃত। এর সর্বশেষ স্টেবল ভার্সন ৩.৫.৮।

১০ জুন, ২০১১

টিপসঃ অপেরা ব্রাউজার সম্পর্কিত কিছু টুইক

বর্তমানে বিশ্বে জনপ্রিয় ক্রস-প্লাটফর্ম ব্রাউজারের নাম বলতে গেলেই ফায়ারফক্স ও গুগল ক্রোমের পরই অবধারিতভাবে চলে আসবে অপেরা ব্রাউজারের নাম। মোবাইল হ্যান্ডসেটে ইন্টারনেট ইউজ করছেন এমন ইউজারমাত্রই অপেরা মিনি বা অপেরা মোবাইলের নাম শুনে থাকবেনই। সেই Opera Software ASA কর্তৃক রিলিজকৃত পিসি ব্রাউজারই হলো অপেরা। মোবাইল প্লাটফর্মের মত কম্পিউটার প্লাটফর্মে এতটা সফল না হলেও বর্তমানে ব্রাউজার পরিসংখ্যানে জনপ্রিয়তার দিক থেকে এর স্থান ৫ম এবং মার্কেট শেয়ারের পরিমাণ প্রায় ২.৬%।



আজকাল অনেকেরই কম্পিউটারে ফায়ারফক্স, গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরারের পাশাপাশি অপেরা ব্রাউজারও রয়েছে এবং অনেকেই এটি নিয়মিত ব্যবহার করে থাকেন। সেইসব অপেরা ব্যবহারকারী ও যারা আগামীতে অপেরা ব্যবহারের ইচ্ছা রাখেন তাদের সবার জন্যই আমার আজকের এই টিপস। এর আগের একটি পোস্টে আমি বলেছিলাম কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে কিভাবে মজিলা ফায়ারফক্সকে দ্রুতগতিসম্পন্ন করা যায়, আজ সেভাবেই দেখাবো অপেরা ব্রাউজারের সেটিংস পরিবর্তনের মাধ্যমে একে দ্রুতগতিসম্পন্ন করে তোলার উপায়। আর যথারীতি এসকল টিপস সকল প্লাটফর্মের অপেরার জন্যই প্রযোজ্য।

২৩ মার্চ, ২০১১

বাড়িয়ে দিন মজিলা ফায়ারফক্সের গতি!

মজিলা ফায়ারফক্স বিশ্বব্যাপী বর্তমানে তুমুল জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের একসময়ের একচ্ছত্র আধিপত্য ভেঙ্গে বর্তমানে এটি ব্রাউজার মার্কেটে বেশ ভালোভাবেই এগিয়ে যেতে সক্ষম হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাউজার মার্কেটে এর বর্তমান ইউজার শেয়ার প্রায় ৩০% যেটি ইউজার শেয়ারের দিক থেকে ২য় অবস্থানে রয়েছে। মাল্টিপ্লাটফর্ম হওয়ার সুবাদে অনেকেই উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবখানেই ফায়ারফক্স ব্যবহার করছেন ওয়েব ব্রাউজার হিসাবে। বিশেষ করে বেশিরভাগ মেইনস্ট্রিম লিনাক্স ডিস্ট্রোর সাথে ডিফল্ট ব্রাউজার হিসাবে ফায়ারফক্স থাকায় লিনাক্স ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা প্রশ্নাতীত। পাশাপাশি উইন্ডোজ/ম্যাক ইউজারদের কাছেও এটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে।


 নানাধরনের ফিচার-এডঅন ইত্যাদি সমৃদ্ধ এই ওয়েব ব্রাউজারটি যথেষ্ট দ্রুতগতির। কিন্তু আপনি কি জানেন কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে আপনি এটিকে করে তুলতে পারেন আরো দ্রুতগতিসম্পন্ন? হাঁ পাঠক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কিছু সেটিংসের পরিবর্তন এটিকে করে তুলতে পারে আরো দ্রুত! এই টিপসগুলো সকল প্লাটফর্মের জন্যই প্রযোজ্য। আপনি যদি কোন কারনে আপনার সিস্টেমে মজিলা ফায়ারফক্সের গতি নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে এই টিপসগুলো অনুসরণ করে দেখতে পারেন, আশা করছি কিছুটা হলেও ভালো ফল পাবেন। তাহলে আসুন শুরু করা যাক-

২ মার্চ, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (৪র্থ পর্ব)

১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব

(গত পর্বের পর)

গত পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম ব্লগার ব্লগে নতুন ফিচার যোগ সংক্রান্ত কিছু টিপস, এখন আপনাদের সামনে আবারো হাজির হলাম আরো কিছু টিপস এন্ড ট্রিকস নিয়ে। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক-


ব্লগ পোস্টে যুক্ত করুন ওয়েলকাম মেসেজ
এই ব্লগের পোস্টে শিরোনামের নিচে আপনারা নিশ্চয় একটি ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছেন, এধরনের ওয়েলকাম মেসেজের সাহায্যে আপনি আপনার ব্লগের পাঠককে স্বাগত জানানোর পাশাপাশি আপনার ব্লগের আরএসএস ফিডে সাবস্ক্রাইবের সুযোগ দিতে পারেন, এতে আগ্রহী পাঠক ব্লগের নতুন পোস্টগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপডেট পেয়ে যাবে। জেকুয়েরী এর সাহায্যে বানানো এধরনের এনিমেটেড ওয়েলকাম মেসেজ আপনার ব্লগ পোস্টকে আরো চিত্তাকর্ষক করে তুলতে সাহায্য করতে পারে, আসুন দেখি কিভাবে এটি যোগ করবেন-

২৮ ফেব্রুয়ারি, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (৩য় পর্ব)

১ম পর্ব
২য় পর্ব

(গত পর্বের পর)

গতপর্বে আমি আপনাদের সাথে ব্লগার প্লাটফর্মের ব্লগে নতুন সুবিধা যোগ সংক্রান্ত কিছু টিপস এন্ড ট্রিকস শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আরো কিছু নতুন ফিচার যোগ করার উপায়, তাহলে আসুন শুরু করা যাক-

মন্তব্য ফরমে যুক্ত করুন ইমোটিকন
ব্লগ/ফোরামের পোস্ট/মন্তুব্যের অন্যতম সুন্দর একটি ফিচার হলো ইমোটিকন (সংক্ষেপে- ইমো)। এর মাধ্যমে পাঠক/লেখক নিজের মনের কোন ভাব ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ব্লগার প্লাটফর্মের ব্লগে মন্তব্য ফরমে ডিফল্টভাবে এই ইমোটিকন সুবিধাটি দেওয়া না থাকলেও টেমপ্লেটে কিছুটা পরিবর্তন এনে আপনি আপনার ব্লগের মন্তব্য ফরমে যোগ করতে পারেন আকর্ষনীয় কিছু ইমোটিকন। এটি করার উপায় হলো-

২৪ ফেব্রুয়ারি, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (২য় পর্ব)

১ম পর্ব

(গত পর্বের পর)

গত পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আপনার ব্লগার প্লাটফর্মের ব্লগটিতে নতুন সুবিধা যোগ করার জন্য কিছু টিপস এন্ড ট্রিকস। আজ আবারো আপনাদের সামনে এসেছি আরো কিছু ট্রিকস নিয়ে। তাহলে আসুন শুরু করা যাক-

ব্লগ পোস্টের শেষে যুক্ত করুন সম্পর্কিত পোস্ট তালিকা
আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে ব্লগ বানিয়েছেন তারা একটি ফিচার দেখে থাকবেন যাতে কোন পোস্টের নিচে উক্ত পোস্টের লেবেল/ট্যাগ অনুসারে ঐ ব্লগের অন্যান্য ঐ সম্পর্কিত পোস্টগুলোর একটি তালিকা দেখা যায়। এটিকে Related Posts নামেও অনেকে চিনে থাকবেন। বিভিন্ন ফোরামেও পোস্টের নিচে এরকম তালিকা আপনারা দেখে থাকবেন। এই সুবিধাটি ব্লগারে অনুপস্থিত হওয়ায় অনেকেই এটি নিয়ে অভিযোগ করে থাকেন। কিন্তু একটু চেষ্টা করলে আপনি ব্লগারেও যুক্ত করতে পারেন এই সুবিধাটি (এই ব্লগটির পোস্টের নিচে খেয়াল করুন)। এজন্য যা করতে হবে তা হলো-

১. ব্লগারের টেমপ্লেটের html কোড এডিটের অপশনটি খুলুন।

২৩ ফেব্রুয়ারি, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (১ম পর্ব)

বর্তমানে অনলাইন জগতে তুমুল জনপ্রিয় একটি মাধ্যম হলো ব্লগিং। বিশ্বের অনেক ব্যক্তি জড়িত আছেন এই মাধ্যমটির সাথে। নিজের চিন্তা-চেতনা সবার সাথে শেয়ার করতে বা অন্যের ভাবনার খোরাক পেতে ব্লগিং একটি শক্তিশালী প্লাটফর্ম হিসাবে ব্যাপক জনপ্রিয়। এছাড়াও সংবাদ, তথ্যপ্রযুক্তি, অর্থনীতি, খেলাধুলা সহ এমন কোন বিষয় নেই যেটি নিয়ে ব্লগ গড়ে উঠেনি। প্রাতিষ্ঠানিক বা সার্বজনীন ব্লগের পাশাপাশি অনেকেই চালু করেন ব্যক্তিগত ব্লগ, যেটি একজন ব্যক্তির চিন্তা-চেতনা-জীবনাদর্শ ইত্যাদি নানাদিক ফুটিয়ে তুলতে সাহায্য করে।  ব্লগ তৈরি করার জন্য রয়েছে বেশকিছু প্লাটফর্ম। ব্লগিং প্লাটফর্ম হিসাবে জনপ্রিয় প্লাটফর্মগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস, ব্লগার ইত্যাদি অন্যতম। অনেকে ব্লগিংয়ের জন্য বেছে নিচ্ছেন ওয়ার্ডপ্রেস, আবার অনেকে বেছে নেন ব্লগার। জনপ্রিয়তায় কোনটি এগিয়ে রয়েছে এটি সঠিকভাবে বলা মুশকিল। আমি আমার এই ধারাবাহিক পোস্টের মাধ্যমে মূলত: ব্লগার প্লাটফর্মে যারা ব্লগিং করেন তারা কিভাবে নিজেদের ব্লগে নতুন সুবিধা যোগ করে ব্লগটিকে মনের মত সাজিয়ে তুলতে পারেন সেই ব্যাপারেই আলোকপাত করার চেষ্টা করবো।
ব্লগার কি?
ব্লগার একটি জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম যেখানে নিখরচায় ও সহজে আপনি ব্লগ তৈরি করতে পারবেন। এটি মূলত 'পিরা ল্যাব' নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত যেটিকে ২০০৩ সালে কিনে নেয় গুগল। বর্তমানে এটি গুগলের একটি সার্ভিস হিসাবে চালু রয়েছে। আপনার যদি গুগল একাউন্ট (জিমেইল) থাকে তাহলে আপনি ব্লগারে সাইন-ইন করে তৈরি করতে পারবেন নিজের একটি ব্লগ। একেবারে নবীন থেকে শুরু করে অভিজ্ঞ সবধরনের ব্লগারের জন্যই নানা সুবিধা সম্বলিত এই সেবাটি দেওয়া হয়েছে। এখানে সহজ কিছু বিল্ট-ইন টেমপ্লেট কাস্টমাইজ করে আপনি সাদামাটা ব্লগ থেকে শুরু করে থার্ডপার্টি টেমপ্লেট ব্যবহারের মাধ্যমে প্রফেশনাল লুকিং ব্লগ সবকিছুই করতে পারবেন। আপনার যদি ওয়েব ডেভেলপ/ডিজাইন সম্পর্কে কিছুটা ধারনা থাকে তাহলে বিল্ট-ইন ফিচারের পাশাপাশি আপনি এতে যোগ করতে পারবেন আরো অনেক ফিচার। এককথায় সকল শ্রেনীর ব্লগারের চাহিদার কথা মাথায় রেখেই এই প্লাটফর্মটি তৈরি করা হয়েছে।
তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক এধরনের কিছু টিপস এন্ড ট্রিকস যেগুলো ফলো করে আপনি ব্লগে যুক্ত করতে পারবেন চমক লাগানো নানা ফিচার যা আপনার ব্লগের পাঠক থেকে শুরু করে সবাইকে মুগ্ধ করবে।

৮ ফেব্রুয়ারি, ২০১১

কয়েকখানা টেকি জোকস

আমার সংগ্রহ থেকে কিছু মজার টেকি জোকস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই পোস্ট। তাহলে আসুন পড়তে থাকি কিছু মজার টেকি জোকস-


বিল গেটস ও শয়তান
বিল গেটস মারা গেলেন ও যথারীতি তিনি নরকে গিয়ে পৌঁছালেন। সেখানে স্বয়ং শয়তান তাকে অভ্যর্থনা জানালেন। শয়তান বললো- 'তুমি সারাজীবন অনেক লোককে ঠকিয়েছ, অনেক টাকা কামাই করেছো দুই নাম্বারি পথে, ফলে তুমি নরকবাস করবে, কিন্তু যেহেতু তুমি আমার পথ অনুসরণ করেছিলে ও এজন্য আমি তোমার উপর কিছুটা সন্তুষ্ট, তাই আমি তোমাকে ৩টা ঘরে নিয়ে যাবো যেখান থেকে তুমি পছন্দমত একটা বাছাই করবে, সেই ঘরেই তুমি বন্দী থেকে নরকবাস করবে।'
বিল গেটস বললেন- আপনার যেমন মর্জি।
শয়তান প্রথমে তাকে নিয়ে গেলো একটা বড় ঘরে, সেখানে একটা অগ্নিকুন্ডে আগুন জ্বলছিল যেখানে পাপীদের আত্মা আগুনে পুড়ে নরকযন্ত্রণা ভোগ করছিল।
এরপর তাকে নিয়ে যাওয়া হলো ২নং ঘরে যেখানে একটা বিশাল আকৃতির ঘরে পাপী লোকদের আত্মা ক্ষুধার্ত হিংস্র সিংহদের দ্বারা তাড়া খাচ্ছিল ও সিংহগুলো কিছু পাপীর দেহ ভক্ষণ করছিলো।
এরপর তাকে নিয়ে যাওয়া হলো ৩নং ঘরে, সেই ঘরটা আয়তনে কিছুটা ছোট। ঘরের এক কোনায় একটা টেবিলে দামী মদ রাখা ছিলো। বিল গেটস খেয়াল করলো ঘরের অপর কোনায় একটি কম্পিউটারও দেখা যাচ্ছে।
শয়তান বললো- 'এবার বলো তুমি কোন ঘরে নরকযন্ত্রণা ভোগ করতে চাও'।
বিল গেটস কোন দ্বিধা ছাড়াই বললেন- 'অবশ্যই এই ঘরে (অর্থাৎ ৩নং ঘরে)।