আমার সংগ্রহ থেকে কিছু মজার টেকি জোকস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই পোস্ট। তাহলে আসুন পড়তে থাকি কিছু মজার টেকি জোকস-
বিল গেটস ও শয়তান
বিল গেটস মারা গেলেন ও যথারীতি তিনি নরকে গিয়ে পৌঁছালেন। সেখানে স্বয়ং শয়তান তাকে অভ্যর্থনা জানালেন। শয়তান বললো- 'তুমি সারাজীবন অনেক লোককে ঠকিয়েছ, অনেক টাকা কামাই করেছো দুই নাম্বারি পথে, ফলে তুমি নরকবাস করবে, কিন্তু যেহেতু তুমি আমার পথ অনুসরণ করেছিলে ও এজন্য আমি তোমার উপর কিছুটা সন্তুষ্ট, তাই আমি তোমাকে ৩টা ঘরে নিয়ে যাবো যেখান থেকে তুমি পছন্দমত একটা বাছাই করবে, সেই ঘরেই তুমি বন্দী থেকে নরকবাস করবে।'
বিল গেটস বললেন- আপনার যেমন মর্জি।
শয়তান প্রথমে তাকে নিয়ে গেলো একটা বড় ঘরে, সেখানে একটা অগ্নিকুন্ডে আগুন জ্বলছিল যেখানে পাপীদের আত্মা আগুনে পুড়ে নরকযন্ত্রণা ভোগ করছিল।
এরপর তাকে নিয়ে যাওয়া হলো ২নং ঘরে যেখানে একটা বিশাল আকৃতির ঘরে পাপী লোকদের আত্মা ক্ষুধার্ত হিংস্র সিংহদের দ্বারা তাড়া খাচ্ছিল ও সিংহগুলো কিছু পাপীর দেহ ভক্ষণ করছিলো।
এরপর তাকে নিয়ে যাওয়া হলো ৩নং ঘরে, সেই ঘরটা আয়তনে কিছুটা ছোট। ঘরের এক কোনায় একটা টেবিলে দামী মদ রাখা ছিলো। বিল গেটস খেয়াল করলো ঘরের অপর কোনায় একটি কম্পিউটারও দেখা যাচ্ছে।
শয়তান বললো- 'এবার বলো তুমি কোন ঘরে নরকযন্ত্রণা ভোগ করতে চাও'।
বিল গেটস কোন দ্বিধা ছাড়াই বললেন- 'অবশ্যই এই ঘরে (অর্থাৎ ৩নং ঘরে)।
টেকি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেকি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান