ক্লায়েন্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্লায়েন্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২২ জানুয়ারি, ২০১১

Hotot: লিনাক্সের জন্য দারুন একটি ডেস্কটপ টুইটার ক্লায়েন্ট

আমাদের অনেকেরই টুইটারে একাউন্ট আছে। ফেসবুকের পাশাপাশি আমাদের দেশ সহ সারা বিশ্বে সামাজিক যোগাযোগের সাইট হিসাবে মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যাপক জনপ্রিয়। অনেকেই পিসিতে টুইটার ক্লায়েন্টের সাহায্যে টুইটার ব্যবহার করতে পছন্দ করে থাকেন। উইন্ডোজ প্লাটফর্মে বেশকিছু টুইটার ক্লায়েন্ট রয়েছে যেগুলো বেশ ফিচার-সমৃদ্ধ। এগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এডোব-এয়ার বেসড ক্লায়েন্টগুলো। আর এডোব-এয়ার ছাড়াও বেশকিছু ক্লায়েন্ট আছে। লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি ফিচারসমৃদ্ধ টুইটার ক্লায়েন্টের অভাব ছিল আগে থেকেই। এডোব-এয়ার বেসড ক্লায়েন্টগুলো লিনাক্সে কাজ করলেও এডোব-এয়ার ছাড়া ভালোমানের টুইটার ক্লায়েন্টের অভাব অনুভূত হয়েছে অনেকবার। লিনাক্স ব্যবহারকারী টুইটার একাউন্টধারীদের ফিচারসমৃদ্ধ ডেস্কটপ টুইটার ক্লায়েন্টের অভাব দূর করতে এলো Hotot!