ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২ মার্চ, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (৪র্থ পর্ব)

১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব

(গত পর্বের পর)

গত পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম ব্লগার ব্লগে নতুন ফিচার যোগ সংক্রান্ত কিছু টিপস, এখন আপনাদের সামনে আবারো হাজির হলাম আরো কিছু টিপস এন্ড ট্রিকস নিয়ে। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক-


ব্লগ পোস্টে যুক্ত করুন ওয়েলকাম মেসেজ
এই ব্লগের পোস্টে শিরোনামের নিচে আপনারা নিশ্চয় একটি ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছেন, এধরনের ওয়েলকাম মেসেজের সাহায্যে আপনি আপনার ব্লগের পাঠককে স্বাগত জানানোর পাশাপাশি আপনার ব্লগের আরএসএস ফিডে সাবস্ক্রাইবের সুযোগ দিতে পারেন, এতে আগ্রহী পাঠক ব্লগের নতুন পোস্টগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপডেট পেয়ে যাবে। জেকুয়েরী এর সাহায্যে বানানো এধরনের এনিমেটেড ওয়েলকাম মেসেজ আপনার ব্লগ পোস্টকে আরো চিত্তাকর্ষক করে তুলতে সাহায্য করতে পারে, আসুন দেখি কিভাবে এটি যোগ করবেন-

২৮ ফেব্রুয়ারি, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (৩য় পর্ব)

১ম পর্ব
২য় পর্ব

(গত পর্বের পর)

গতপর্বে আমি আপনাদের সাথে ব্লগার প্লাটফর্মের ব্লগে নতুন সুবিধা যোগ সংক্রান্ত কিছু টিপস এন্ড ট্রিকস শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আরো কিছু নতুন ফিচার যোগ করার উপায়, তাহলে আসুন শুরু করা যাক-

মন্তব্য ফরমে যুক্ত করুন ইমোটিকন
ব্লগ/ফোরামের পোস্ট/মন্তুব্যের অন্যতম সুন্দর একটি ফিচার হলো ইমোটিকন (সংক্ষেপে- ইমো)। এর মাধ্যমে পাঠক/লেখক নিজের মনের কোন ভাব ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ব্লগার প্লাটফর্মের ব্লগে মন্তব্য ফরমে ডিফল্টভাবে এই ইমোটিকন সুবিধাটি দেওয়া না থাকলেও টেমপ্লেটে কিছুটা পরিবর্তন এনে আপনি আপনার ব্লগের মন্তব্য ফরমে যোগ করতে পারেন আকর্ষনীয় কিছু ইমোটিকন। এটি করার উপায় হলো-

২৪ ফেব্রুয়ারি, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (২য় পর্ব)

১ম পর্ব

(গত পর্বের পর)

গত পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আপনার ব্লগার প্লাটফর্মের ব্লগটিতে নতুন সুবিধা যোগ করার জন্য কিছু টিপস এন্ড ট্রিকস। আজ আবারো আপনাদের সামনে এসেছি আরো কিছু ট্রিকস নিয়ে। তাহলে আসুন শুরু করা যাক-

ব্লগ পোস্টের শেষে যুক্ত করুন সম্পর্কিত পোস্ট তালিকা
আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে ব্লগ বানিয়েছেন তারা একটি ফিচার দেখে থাকবেন যাতে কোন পোস্টের নিচে উক্ত পোস্টের লেবেল/ট্যাগ অনুসারে ঐ ব্লগের অন্যান্য ঐ সম্পর্কিত পোস্টগুলোর একটি তালিকা দেখা যায়। এটিকে Related Posts নামেও অনেকে চিনে থাকবেন। বিভিন্ন ফোরামেও পোস্টের নিচে এরকম তালিকা আপনারা দেখে থাকবেন। এই সুবিধাটি ব্লগারে অনুপস্থিত হওয়ায় অনেকেই এটি নিয়ে অভিযোগ করে থাকেন। কিন্তু একটু চেষ্টা করলে আপনি ব্লগারেও যুক্ত করতে পারেন এই সুবিধাটি (এই ব্লগটির পোস্টের নিচে খেয়াল করুন)। এজন্য যা করতে হবে তা হলো-

১. ব্লগারের টেমপ্লেটের html কোড এডিটের অপশনটি খুলুন।

২৩ ফেব্রুয়ারি, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (১ম পর্ব)

বর্তমানে অনলাইন জগতে তুমুল জনপ্রিয় একটি মাধ্যম হলো ব্লগিং। বিশ্বের অনেক ব্যক্তি জড়িত আছেন এই মাধ্যমটির সাথে। নিজের চিন্তা-চেতনা সবার সাথে শেয়ার করতে বা অন্যের ভাবনার খোরাক পেতে ব্লগিং একটি শক্তিশালী প্লাটফর্ম হিসাবে ব্যাপক জনপ্রিয়। এছাড়াও সংবাদ, তথ্যপ্রযুক্তি, অর্থনীতি, খেলাধুলা সহ এমন কোন বিষয় নেই যেটি নিয়ে ব্লগ গড়ে উঠেনি। প্রাতিষ্ঠানিক বা সার্বজনীন ব্লগের পাশাপাশি অনেকেই চালু করেন ব্যক্তিগত ব্লগ, যেটি একজন ব্যক্তির চিন্তা-চেতনা-জীবনাদর্শ ইত্যাদি নানাদিক ফুটিয়ে তুলতে সাহায্য করে।  ব্লগ তৈরি করার জন্য রয়েছে বেশকিছু প্লাটফর্ম। ব্লগিং প্লাটফর্ম হিসাবে জনপ্রিয় প্লাটফর্মগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস, ব্লগার ইত্যাদি অন্যতম। অনেকে ব্লগিংয়ের জন্য বেছে নিচ্ছেন ওয়ার্ডপ্রেস, আবার অনেকে বেছে নেন ব্লগার। জনপ্রিয়তায় কোনটি এগিয়ে রয়েছে এটি সঠিকভাবে বলা মুশকিল। আমি আমার এই ধারাবাহিক পোস্টের মাধ্যমে মূলত: ব্লগার প্লাটফর্মে যারা ব্লগিং করেন তারা কিভাবে নিজেদের ব্লগে নতুন সুবিধা যোগ করে ব্লগটিকে মনের মত সাজিয়ে তুলতে পারেন সেই ব্যাপারেই আলোকপাত করার চেষ্টা করবো।
ব্লগার কি?
ব্লগার একটি জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম যেখানে নিখরচায় ও সহজে আপনি ব্লগ তৈরি করতে পারবেন। এটি মূলত 'পিরা ল্যাব' নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত যেটিকে ২০০৩ সালে কিনে নেয় গুগল। বর্তমানে এটি গুগলের একটি সার্ভিস হিসাবে চালু রয়েছে। আপনার যদি গুগল একাউন্ট (জিমেইল) থাকে তাহলে আপনি ব্লগারে সাইন-ইন করে তৈরি করতে পারবেন নিজের একটি ব্লগ। একেবারে নবীন থেকে শুরু করে অভিজ্ঞ সবধরনের ব্লগারের জন্যই নানা সুবিধা সম্বলিত এই সেবাটি দেওয়া হয়েছে। এখানে সহজ কিছু বিল্ট-ইন টেমপ্লেট কাস্টমাইজ করে আপনি সাদামাটা ব্লগ থেকে শুরু করে থার্ডপার্টি টেমপ্লেট ব্যবহারের মাধ্যমে প্রফেশনাল লুকিং ব্লগ সবকিছুই করতে পারবেন। আপনার যদি ওয়েব ডেভেলপ/ডিজাইন সম্পর্কে কিছুটা ধারনা থাকে তাহলে বিল্ট-ইন ফিচারের পাশাপাশি আপনি এতে যোগ করতে পারবেন আরো অনেক ফিচার। এককথায় সকল শ্রেনীর ব্লগারের চাহিদার কথা মাথায় রেখেই এই প্লাটফর্মটি তৈরি করা হয়েছে।
তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক এধরনের কিছু টিপস এন্ড ট্রিকস যেগুলো ফলো করে আপনি ব্লগে যুক্ত করতে পারবেন চমক লাগানো নানা ফিচার যা আপনার ব্লগের পাঠক থেকে শুরু করে সবাইকে মুগ্ধ করবে।