চলচ্চিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চলচ্চিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৮ আগস্ট, ২০১২

মুভি রিভিউঃ দ্য হাঙ্গার গেমস (যত গর্জে তত বর্ষে না)

দীর্ঘদিন যাবত নানা কিসিমের হলিউডি মুভি দেখে দেখে প্রায় নেশার মত হয়ে গিয়েছে। নতুন কোন মুভি রিলিজ হলে সেটা না দেখা পর্যন্ত শান্তি পাইনা, বিশেষ করে সেটি যদি হয় আলোচিত-সমালোচিত কোন মুভি। পেশায় ছাত্র, ফলে গাঁটের পয়সা খরচ করে ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখা পোষায় না (হলিউডি মুভিগুলো এখানে ছাড়া আর কোন সিনেমা হলে দেখায় কিনা জানিও না), ফলে বাসার বাংলালায়ন ইন্টারনেট সংযোগটাই আমার ভরসা! ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করি (যেটিকে আবার অনেকে নাক ছিঁটকে বলেন 'পাইরেসি') আর ল্যাপিতে বসে দেখি।
এরকমই একটি আলোচিত-সমালোচিত হলিউডি মুভি নিয়েই আমার আজকের রিভিউ, শিরোনামে দেখতে পাচ্ছেন মুভির নাম 'দ্য হাঙ্গার গেমস', যার বাংলা করলে দাঁড়ায়- ক্ষুধার্ত ক্রীড়া বা  এধরনের কিছু একটা। কিন্তু আমার মতে এই মুভির সঠিক নাম হওয়া উচিত ছিলো 'যত গর্জে তত বর্ষে না'। একথা কেন বলছি?
এর কারন এই মুভি রিলিজের আগে ও পরে ইন্টারনেটে এটি নিয়ে বিস্তর সমালোচনা-আলোচনা দেখেছি, ব্লগ-ফোরাম-ফেসবুক-টুইটার থেকে শুরু করে সবখানে এই মুভির ভক্তগোষ্ঠীদের (বিশেষত নারী সমাজ) অতি-উৎসাহ নিশ্চয় অনেকেরই চোখে পড়েছে। এই মুভিটি হেন, এই মুভিট তেন, এই মুভিটি নারীবাদী মুভি ইত্যাদি ইত্যাদি নানা আলোচনা দেখে নিজেই ভাবছিলাম কি আছে এই মুভিতে? এটাতো অবশ্যই দেখা দরকার।

৩০ জানুয়ারি, ২০১১

'মেহেরজান' চলচ্চিত্র নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্ক ও কিছু কথা

'মেহেরজান'; যুদ্ধ ও প্রেমের গল্প নাম দিয়ে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগীতায় মুক্তিপ্রাপ্ত এই ভিন্নস্বাদের (!) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি নিয়ে মুক্তির আগে থেকেই মিডিয়া মারফত ব্যাপক মাতামাতি চলেছে। হয়েছে নানা আলোচনা, ইমপ্রেস টেলিফিল্মের সহযোগীতায় এর আগে বেশকিছু সাড়াজাগানো মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি তৈরি হওয়ায় এই ছবিটি নিয়েও সৃষ্টি হয়েছিল দর্শক-বোদ্ধাদের আগ্রহ। এই ছবিতে ভারতের জয়া বচ্চন, ভিক্টর ব্যানার্জীর মত গুণী শিল্পীদের অভিনয়ের কথা শুনেও আগ্রহী হয়েছিলেন অনেকে। কিন্তু মুক্তির পর কি দেখলাম আমরা এই ছবিতে?
ভিন্নধারার গল্পের নাম দিয়ে এই ছবিতে দেখানো হলো আমাদের জাতির গর্ব মুক্তিযুদ্ধ নিয়ে চরম বিতর্কিত আর বিকৃত ইতিহাস! সচেতন জনগণ এটি মেনে নেয় নাই, কিছু মিডিয়া আর ব্যক্তি এটিকে সমর্থন দিলেও দেশের বেশিরভাগ জনগণ এই ছবিটি নিয়ে সমালোচনা করেছেন, অনলাইন জগতে ব্লগ-ফোরাম সহ সবখানে চলেছে এই ছবিটির ব্যবচ্ছেদ আর তুমুল সমালোচনা।